Home » হজমের সমস্যায় স্বস্তি দেবে যে ৪ পানীয়

হজমের সমস্যায় স্বস্তি দেবে যে ৪ পানীয়

কর্তৃক WroEpZQyAEpZQy
০ কমেন্ট 39 ভিউস

আর্দ্র আবহাওয়া, ঝাল-মসলাযুক্ত ও তেলেভাজা খাবার, অনিয়মিত সময়ে খাওয়া এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তনের কারণে এ সময় অনেকেরই অ্যাসিডিটি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে কিছু হালকা পানীয় শরীরের পানির ঘাটতি পূরণের পাশাপাশি পেটের অস্বস্তি কমাতে ও হজমে সহায়তা করতে পারে।

নারকেলের পানি

আর্দ্র আবহাওয়ায় শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে নারকেলের পানি ভালো একটি পানীয়। এতে প্রাকৃতিকভাবে ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়া, নারকেলের পানি শরীরকে সতেজ রাখে এবং মাঝে মাঝে হওয়া অ্যাসিডিটির অস্বস্তি কমাতেও সহায়ক হতে পারে। তাই বর্ষা বা আর্দ্র আবহাওয়ায় শরীর সতেজ রাখা ও হজম স্বাভাবিক রাখতে এটি পান করা যেতে পারে।

ঘোল
ভাজা জিরা, পুদিনা ও সামান্য লবণ দিয়ে তৈরি তাজা ঘোল হালকা ও ঠান্ডা ধরনের পানীয়। খাবারের পর ঘোল পান করার প্রচলন রয়েছে। এটি হজমে সহায়তা করতে পারে এবং অ্যাসিডিটির কারণে হওয়া অস্বস্তিও কিছুটা কমাতে পারে।

banner

মৌরির পানি

মৌরি পানিতে ভিজিয়ে বা ফুটিয়ে তৈরি করা পানীয়ও বর্ষায় হজমের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। মৌরির হালকা সুগন্ধ ও সতেজ স্বাদের কারণে এটি সহজে পান করা যায়। খাবারের পর এমন পানীয় পেটকে স্বস্তি দিতে পারে।

আদা-পুদিনার পানীয়

তাজা আদা, পুদিনা ও পানি দিয়ে সহজেই তৈরি করা যায় এই পানীয়। আর্দ্র দিনে এটি হতে পারে সতেজ ও পেটের জন্য হালকা একটি পানীয়। আদা ও পুদিনা পানীয়টিতে সতেজ ও প্রশান্তিদায়ক স্বাদ যোগ করে। একইসঙ্গে, এটি শরীরের পানির চাহিদা পূরণেও সহায়তা করে। খাবারের পর কিংবা যখনই হালকা ও সতেজ কিছু খেতে ইচ্ছা করবে, তখন এই পানীয় পান করা যেতে পারে।

রিলেটেড পোস্ট

মন্তব্য করুন

কাজলা নিউজ — সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনার বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ সাংবাদিক মোঃ জাহির হোসেন চঞ্চল
মোবাইলঃ ০১৯১৭৬০৯৬৬৫

লেটেস্ট পোস্ট

© ২০২৬ কাজলা নিউজ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।