Home » হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাস সেবা চালু

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাস সেবা চালু

কর্তৃক WroEpZQyAEpZQy
০ কমেন্ট 57 ভিউস

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সুবিধা আরো সম্প্রসারিত হবে বলে মনে করছেন কতৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাস সেবার উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর তৌকির আহামেদ (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ মোজাম্মেল হক বলেন, “বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে।

banner

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫ টি শিক্ষাবর্ষের ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রীকে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল ও পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে ক্যাম্পাসে ও হবিগঞ্জ শহরে নির্ধারিত সময়ে নিয়মিত গমনাগমন করবে এই বাস ২ টি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর ও মাঠ পরিদর্শনে বাস দুটি ব্যবহারের সুযোগ শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষাকে আরো গতিশীল ও কার্যকর করে তুলবে।

রিলেটেড পোস্ট

মন্তব্য করুন

কাজলা নিউজ — সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনার বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ সাংবাদিক মোঃ জাহির হোসেন চঞ্চল
মোবাইলঃ ০১৯১৭৬০৯৬৬৫

লেটেস্ট পোস্ট

© ২০২৬ কাজলা নিউজ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।