শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ।
উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২য় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।
দীর্ঘ অপেক্ষার পর ২য় সমাবর্তনের এই ঘোষণা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
