Home » নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

কর্তৃক WroEpZQyAEpZQy
০ কমেন্ট 49 ভিউস

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) তার হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেছেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।

banner

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

রিলেটেড পোস্ট

মন্তব্য করুন

কাজলা নিউজ — সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনার বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক ও প্রকাশকঃ সাংবাদিক মোঃ জাহির হোসেন চঞ্চল
মোবাইলঃ ০১৯১৭৬০৯৬৬৫

লেটেস্ট পোস্ট

© ২০২৬ কাজলা নিউজ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।